
অলসতা দূর করার কার্যকরী টিপস
যাদুতে অথবা বদনজরে আক্রান্ত ভাই-বোনদের প্রোডাক্টিভিটি দিনে দিনে কমে যেতে থাকে। প্রোডাক্টিভিটি কমে যাওয়ার কারণে তারা কোন কিছুতেই আগের মত এক্টিভ হতে পারেন না, মনোযোগ দিতে পারেন না। ফলাফল হিসেবে সব কিছু থেকেই পিছিয়ে পড়েন।
অলসতা দূর করতে প্রতিদিন সকালে রোদের আলোতে ৫ মিনিট কার্ডিও ( cardio), ৫ মিনিট স্ট্রেচিং (Stretching), ৫ মিনিট হিট (HIIT) এক্সারসাইজ করুন। কার্ডিও এবং হিট এক্সারসাইজ করার সময় নিয়ত করবেন, আল্লাহ তা'আলা যেন শরীর থেকে আইন-হাসাদ ঘাম এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বের করে দেন। আর স্ট্রেচিং এর সময় নিয়ত করবেন, আল্লাহ যেন শরীরের সমস্ত গিটগুলো ধ্বংস করে দেন।
এক সপ্তাহের চ্যালেঞ্জ থাকল । আপনার অলসতা কমবেই ইন শা আল্লাহ