আপনি কি স্বপ্নে প্রায়ই খেতে দেখেন?

আপনি কি স্বপ্নে প্রায়ই খেতে দেখেন?

Abdur Rahman
২৩ জুলাই, ২০২৬
Black Magic

স্বপ্নে বারংবার খেতে দেখার কারণ হলো আপনি যাদুতে আক্রান্ত হয়েছেন। সাধারনত যাদু নিজেই খুব কমই প্রভাব বিস্তার করতে পারে। বরং প্রত্যেক মূর্তির সাথে যেমন একজন শাইত্বান নিযুক্ত থাকে, একইভাবে প্রত্যেক যাদুর সাথেও যাদু খাদিম নিযুক্ত থাকে। যে-কিনা যাদুকে এক্টিভ রাখে। যাদুর খাদেম শাইত্বান এর মূল কাজই হলো যাদুকে এক্টিভ রাখা এবং দিনেদিনে আইন-হাসাদ ও গিটের মাধ্যমে যাদুকে শক্তিশালী করা।

যাদুকে শক্তিশালী করার একটি মাধ্যমই হলো স্বপ্নে খাওয়ানো। শাইত্বান স্বপ্নে একারণেই আপনাকে খাওয়ায় যাতে সে আপনার পেটে যাদুর প্রভাব সৃষ্টি করতে পারে এবং এর মাধ্যমে সে আপনার পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। আরবিতে একটা প্রবাদ আছে, ‘৮০ ভাগ রোগের কেন্দ্রবিন্দু হলো পাকস্থলী’। একারণে শাইত্বানও আমাদের পাকস্থলীকে টার্গেট করে, যাতে সে অধিকাংশ রোগ এখান থেকেই সৃষ্টি করতে পারে।

স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে যাদুকে এক্টিভ রাখা অথবা শক্তিশালী করা হলে যে সিম্পটমগুলো প্রকাশ পায়:


১. স্বপ্নে যা খাওয়া হয়েছে তা বাস্তবের মত ফিল হওয়া।
২. স্বপ্নে যা খাওয়া হয়েছে, ঘুম থেকে ওঠার পরও টেস্ট মুখে লেগে থাকা
৩. স্বপ্নে খাওয়ার পরই সকাল থেকেই পেট ফাপা হয়ে যাওয়া, গ্যাস সৃষ্টি হওয়া।
৪. খাওয়াদাওয়ার স্বপ্ন দেখার পর থেকেই শরীর প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়া।
৫. খাওয়াদাওয়ার স্বপ্ন দেখার পর থেকে পেটে অথবা কোলনে প্রচন্ড ব্যাথা হওয়া, যার পেছনে মেডিকেল কোন ইস্যু থাকে না।
৬. দৈনন্দিন স্বাভাবিক খাওয়াদাওয়ার অরুচি সৃষ্টি হওয়া।
৭. দিনেদিনে ওজন হ্রাস পাওয়া।
৮. পেটের মধ্যে শক্ত কিছু আছে অথবা নড়ছে এমন ফিল হওয়া।
৯. খাবার ঠিকঠাকমতো হজম না হওয়া, পেটে অহেতুক ভুটভাট করা।
১০. শুধুশুধু ঢেকুর আসা।
১১. দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য লেগে থাকা।
১২. অকারণে পেট ফুলে যাওয়া।
১৩. ব্লাড রিলেটেড নানান সমস্যা সৃষ্টি হওয়া। যেমন হাইল ব্লাড প্রেসার, হাই ব্লাড সুগার, এনিমিয়া ইত্যাদি।
১৪. সর্বদা বমিবমি লাগা অথবা বমি হওয়া।

স্বপ্নে যারা খেতে দেখেন তাদের জন্য সমাধান হলো সরাসরি রুক্বইয়া সেশন নিয়ে শাইত্বানের আইন-হাসাদ, গিট ধ্বংস করে তাকে পরিপূর্ণভাবে দুর্বল করা, যাতে সে স্বপ্নে খাওয়ানোর সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে।