কলিগের বশিকরণের যাদু, কার্সের পর যাদুকর অসুস্থ

কলিগের বশিকরণের যাদু, কার্সের পর যাদুকর অসুস্থ

Abdur Rahman
২৩ জুলাই, ২০২৬
Black Magic

ভাইটা একটা ডিপার্টমেন্টের হেড, তার অধীনে কয়েকজন কর্মী কাজ করেন। তাদের মধ্যেই একজন বিবাহিত নারী সহকর্মী ছিলেন, যার ব্যক্তিগত জীবন খুব একটা ভালো যাচ্ছিল না। স্বামীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন ছিল, আর সেইসব ব্যক্তিগত সমস্যার কথাই তিনি প্রায়ই এই সহকর্মীর সঙ্গে শেয়ার করতেন।

শুরুতে বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন তিনি। একজন সহানুভূতিশীল সহকর্মী হিসেবে তিনি শুধু শুনতেন এবং মানসিক সমর্থন দিতেন। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে।

নারী সহকর্মীর আচরণে অস্বাভাবিকতা দেখা দিতে থাকে। তিনি অযথা প্রশংসা করতে থাকেন—যেমন, “আপনি একজন পারফেক্ট হাজবেন্ড” ইত্যাদি। শুধু কথাতেই নয়, তিনি বিভিন্নভাবে কাছে আসার চেষ্টা করেন, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা করেন । এমনকি বশিকরণের উদ্দেশ্যে বিভিন্ন কিছু খাওয়ানোরও চেষ্টা করেন।

এক পর্যায়ে বিষয়টি তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। তিনি বুঝতে পারেন, এটি আর স্বাভাবিক সীমার মধ্যে নেই। আরও উদ্বেগজনক বিষয় ছিল তিনি জানতে পারেন, ঐ নারী নিয়মিত তান্ত্রিকের কাছে যাতায়াত করেন।

পরিস্থিতি বুঝে তিনি নিজেকে গুটিয়ে নেন এবং সতর্ক হয়ে যান। কার্সের আমল শুরু করেন। আলহামদুলিল্লাহ কার্সের আমলের পরই যাদুকর মেয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে।

এই তথ্যগুলো তিনি রুক্বইয়া সেশন গ্রহণ কর‍তে এসে জানান আমাদের।