অতিরিক্ত চুল পড়ার কার্যকরী রুকইয়াহ

অতিরিক্ত চুল পড়ার কার্যকরী রুকইয়াহ

Abdur Rahman
২১ জুন, ২০২৬
Ruquyah

আপনার নিউট্রেশন ঠিক আছে, তেমন স্ট্রেসও নেন না, ঘুম ঠিকাছে, মাথা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এরপরও অনেক বেশি চুল পড়ছে ! ভাবলেন হরমোনাল ইম্ব্যালেন্স হচ্ছে কিনা অথবা ভিটামিন ডেফিসিয়েন্সি। পিসিওএস,থাইরয়েড এসব টেস্ট করলেন সেটাও নর্মাল পেলেন। তবে কেন এত বেশি চুল পড়ে যাচ্ছে কারণ অজানা আপনার কাছে। এমনক্ষেত্রে কারণ হতে পারে বদনজর। একজন ফিমেইলের সৌন্দর্যের অনেকখানিই ফুটে উঠে তার চুলে। লম্বা, সিল্কি চুল দেখলেই অনেকে তাকিয়ে থাকেন, কেউ প্রশংসা করে আবার কেউ হিংসা।

আমাদের ডিল করা কেইস : একবার এক বোন আসছিলেন আমাদের সেন্টারে। উনার চুল বেশ লম্বা ছিল সবাই প্রশংসা করত খুব। কিন্তু বরকতের দুয়া করতো না।এরপর এমনভাবে চুল পড়া শুরু করল, কোনকিছুতেই আর সেই চুল পড়া কমাতে পারেননি।

এ সমস্যা থেকে মুক্তি পেতে নিম্নোক্ত সাজেশনটি ১৪ দিন অথবা ১ মাস ব্যবহার করুন। ইন শা আল্লাহ আপনি বেশ পরিবর্তন লক্ষণ করবেন।

“ একটা ২৫০ মিলি অথবা ৫০০ মিলির একস্ট্রা ভার্জিন Coconut Oil (নারিকেল তেল) অথবা Oliv oil ( যাইতুনের তেল) নিন। এবং ৫ লিটারের একটি পানির বোতল নিন। অত:পর তাতে সূরা কাহফের ৩৯ নং আয়াত, সূরা নিসার ৫৪ নং আয়াত, সূরা নিসা ১৩৯ নং আয়াত , সূরা আহযাবের ৫৯ নং আয়াত , ফালাক এবং নাস ৭ বার করে পড়ে coconut oil ও পানির বোতলে হালকা থুতু মিশ্রিত ফু দিন। অত:পর এই তেল একদিন পর পর রাতে ঘুমানোর আগে চুল ও মাথার স্ক্যাল্পে পরিমাণ মত দিন। অত:পর পরেরদিন গোসলের আগে ৫ লিটার পানি থেকে ২/৩ গ্লাস পানি দিয়ে চুল ধুয়ে নিন। তেল এবং পানি দেয়ার সময় নিয়ত করে নেবেন, আল্লাহ যেন চুল ও সৌন্দর্যের উপর থাকা সমস্তা আইন-হাসাদ ধ্বংস করে দেন। ”

Related Posts