
দ্রুত বিয়ে হওয়ার রুকইয়াহ ও টিপস
দ্রুত বিয়ের জন্য ফলপ্রসূ রুক্বইয়া
৫ লিটার পানি নিন। তাতে সূরা আরাফ এর ১১৭-১২২, সূরা ত্বহার ৬৯ নং আয়াত, সূরা ইউনুস এর ৮১-৮২, সূরা ক্বাসাস আয়াত নং ২৭, সূরা দুখান আয়াত নং ৫৪, সূরা নূর আয়াত নং ৩২, প্রতিটা আয়াত ৭ বার করে পড়ে থুতু মিশ্রিত ফু দিতে হবে। অত:পর সেই পানি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে ১ গ্লাস করে খেতে হবে এবং গোসলের পানিতে ১ গ্লাস মিশাবেন। এভাবে বিয়ের হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ করবেন ইন শা আল্লাহ। ইন শা আল্লাহ অতি শীঘ্রই আল্লাহ বিয়ের ফয়সালা করবেন।
পাশাপাশি টিপস সমূহ
১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক এস্তেগফার করা। উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা। টানা ইস্তিফগার এমন আমল যা অসাধ্য অনেক কাজকেও সহজ করে দেয়।
২. সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে পারি। প্রতি ফরজ নামাজের পর তো বটেই, সুযোগ পেলেই দোয়াটি গভীর আবেগ নিয়ে পড়তে পারি।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
৩. বেশি বেশি দোয়া করা। বিশেষ করে দুয়া কবুল হওয়ার সময়গুলো একটাও যেন দোয়াবিহীন না যায়। বিশেষভাবে যাদের বিয়ে হয়নি তাদের জন্য দুয়া করা। এতে ফেরেশতাদের দুয়া পাওয়া যায়।
৫. নিয়মিত সদকা করা। নিয়মিত সাদকা এমন রিযক এনে দিবে যা মূলত ঝুলন্ত, আপনার হস্তগত হচ্ছেনা। বিয়ে সহজ হওয়ার জন্য প্রতিদিন ৫ টাকা করে হলেও সাদাকাহ করুন।
যদি কেউ প্রয়োজন মনে করেন, চাইলে আমাদের কাছে সরাসরি রুক্বইয়া সেশনও করাতে পারেন।