হত্যার যাদুতে প্যারালাইসিস

হত্যার যাদুতে প্যারালাইসিস

Abdur Rahman
৩১ জুলাই, ২০২৬
Black Magic

৬ বছর আগে যায়গা-জমিন নিয়ে দ্বন্দ, অত:পর সিহরুল ক্বতলি ওয়াল হালাক ( হত্যা ও ধ্বংসের যাদু) , তারপরই স্ট্রোক, এরপর প্যারালাইসিস হয়ে ২ বছর বিছানাবন্দী। একটা পরিবার যাদুর কারণে ধ্বংসের পথে..। রুক্বইয়া করতে এসেছিলাম ডেমরার এক বাসায়।

স্ট্রোকের পূর্বে পেশেন্টের শরীরে প্রচন্ড জ্বালাপোড়া করত, যে যায়গা নিয়ে ঝামেলা সেখানে গেলেই তীব্র জ্বালাপোড়া হতো, মারাত্মক অস্থিরতা হতো, বুক ধড়ফড় করা থেকে শুরু করে Panic attack এর সব লক্ষণই ছিল। রাতে ঘুম হতো না। যাদুর তীব্রতা এত বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই পেশেন্ট স্ট্রোক করে প্যারালিসি হয়ে বিছানাবন্দী হয়ে যান। দেশের নামকরা সব ডা., হসপিটালে গিয়েছেন কেউ কোন রোগ খুঁজে পাননি। স্ট্রোকের পরেও এখন উনার সব রিপোর্ট নর্নাল। স্ট্রোকের পূর্বে হাই ব্লাড প্রেসার, হাই ব্লাড সুগার, কোলেস্টোরল অথবা হরমোনাল কোন ইস্যুই ছিল না। পরিপূর্ণ সুস্থ ছিলেন। কেবল সিহরুত ক্বতল তথা হত্যার যাদুর প্রভাবেই তীব্রভাবে অসুস্থ হয়ে পড়েন, এক পর্যায়ে প্যারালাইজড হয়ে বিছানাবন্দী হয়ে যান।

উনার ছেলে সৌদিতে থাকেন, যাদুর প্রভাবে তারও একই সমস্যা Panjc Attack, insomnia, Anxiety,Hypnic Jerk, Bipolar Disorder ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন। তিনি এসব সমস্যার জন্য আমাদের থেকে অনলাইনে লাইভ রুক্বইয়া সেশন গ্রহণ করেছেন। একইভাবে উনার স্ত্রী এবং মেয়েরও একই সিম্পটম রয়েছে। প্রায়শই উনার মেয়ের দম বন্ধ হয়ে আসে, বুক ধড়ফড় করে, রাতে ঘুম হয় না।

দু:খের বিষয় হলো তিনি জ্বিন-যাদুর প্রভাব রয়েছে এসবে বিশ্বাস করতেন না। পরিবার এসবকে গুরত্ব দেননি। অথচ বছরের পর বছর Medical report সব নর্মাল পেয়েছেন। জ্বিন-যাদুর বিষয়ে সঠিক ধারণা না থাকা এবং রুক্বইয়ার ব্যপারে ধারণা না থাকার কারণে এতগুলো বছর কষ্ট ভোগ করেছেন সবাই। আল্লাহ উনাদের কষ্টকে স্বস্তিকে পরিনত করুন। যাদুকরদের চূড়ান্তভাবে লাঞ্চিত করুন।

হত্যার যাদুতে প্যারালাইসিস | Prophetic Healing