
যাদুর কারণে কি ওজন কমে?
জ্বি, যাদুর কারণে Weight loss হয়ে থাকে। সাধারণ ‘ সিহরুল ক্বতল তথা হত্যার যাদু ’ অথবা ‘ সিহরুল মারাদ তথা অসুস্থতার যাদু ’ এর ফলে এমনটা হয়ে থাকে। এ যাদু সাধারণত পেটে অথবা কবরে থাকে।
একজন ব্যক্তি যাদুগ্রস্থ হওয়ার পর মৌলিক যে ৫ টি নিয়ামত থেকে সে বঞ্চিত হয় তন্মধ্যে দুটো হলো খাওয়াদাওয়া এবং ঘুম। যাদুর প্রভাবে ব্যক্তি পেট সর্বদা ফাপা থাকে, পেট জ্বালাপোড়া করে, খুদামন্দা ভাব থাকে। ফলে ব্যক্তির খাবারের রুচি দিনে দিনে হারিয়ে যায়। আবার অনেকে খাবার পরিমিত খেলেও দিনে দিনে ওজন কমে যেতে থাকে। এর পিছনে উল্লেখযোগ্য কোন মেডিকেল ইস্যুও থাকেনা, যেমন: থাইরয়েড, ব্লাড সুগার অথবা হরমোন জনিত কোন সমস্যা।
ওজন কমে যাওয়া ( Weight loss) সমস্যা সমাধানে কার্যকরী রুক্বইয়া ও সুন্নাহসম্মত রেমিডি:
ক. যাদুর চিকিৎসায় বরই পাতার গোসল প্রসিদ্ধ এবং খুব কার্যকরী। ৭ টা বরই পাতা ব্লেন্ড করে ১ বালতি পানিতে সূরা ফাতিহা,
আয়াতুল কুরসী, ত্বহার ৬৯, সূরা ফালাক এবং নাস ৩ বার করে পড়ে ফু দিয়ে গোসল করতে হবে। ৭ দিন ফলো করুন।
খ. শসা এবং সুপারফুড খেজুর মিশ্রিত করে খাওয়া। আম্মাজান আয়িশা রাদিআল্লাহু তাআ'লা আনহা খেজুর ও শসা একত্রে স্বাস্থ্যবান হয়েছিলেন। ( সুনানু ইবনু মাজাহ)। এক্ষেত্রে আজওয়া খেজুর নিতে পারেন। যাদুর চিকিৎসায় আজওয়া চমৎকার কাজ করে, যা সরাসরি হাদীস দ্বারা প্রমাণিত। নিয়মতান্ত্রিকভাবে পরিমানমত খেতে হবে। ১ মাস ফলো করুন।
গ. সুপারফুড মধুতে সূরা মু'মিনুন এর ১১৮ নং আয়াত, সূরা বাকারাহ এর ২৪৭ নং, নাহল ৬৯ নং আয়াত ৩ বার পড়ে ফু দিন। অত:পর সকালে এবং রাতে এই মধু খান। এক্ষেত্রে কালোজিরা ফুলের মধু অথবা বরই ফুলের মধু নিতে পারেন। এ দুটো মধু যাদুর চিকিৎসায় চমৎকার কাজ করে। ১ মাস ফলো করুন।
ঘ. শরীর থেকে সমস্ত আইন-হাসাদ, গিট বের করার নিয়তে প্রতিদিন নূন্যতম ১০ মিনিট এক্সারসাইজ করুন। ৩০ দিন ফলো করুন।
ঙ. প্রতি সপ্তাহে অন্তত একবার বমি করুন। ‘এক লিটার পানি নিন। তাতে মধু, বরই পাতা, হালকা পিংক সলট এড করুন। অত:পর ক’ এবং ‘গ’ নং এ উল্লেখিত আয়াতসমূহ পড়ে পানিতে ফু দিয়ে, ৩/৪ গ্লাস পানি খেয়ে গলায় আঙ্গুল বমি করতে হবে।
চ. পাশাপাশি একজন নিউট্রিশননিস্ট ( nutritionist) এর আন্ডারে থেকে সঠিক খাদ্যাভ্যাস ঠিক করা জরুরী।