যাদুর কারণে ইসলাম থেকে ছিটকে পড়া

যাদুর কারণে ইসলাম থেকে ছিটকে পড়া

Abdur Rahman
৩০ জুন, ২০২৬
Black Magic

UK থেকে এক ভাই অনলাইনে লাইভ সেশন নিয়েছিলেন। ১০ বছর আগে সে ভাই ছাত্র-শিবির করতেন। সালাত থেকে, দ্বীনের সকল কাজে এগিয়ে ছিলেন। কিন্তু হঠাৎ করেই সালাত ছেড়ে দেন, দ্বীন থেকে ধীরে ধীরে ছিটকে পড়েন। গত ২১ জানুয়ারি ভাইটা ফোন দিয়ে জানালেন, তিনি পুনরায় সালাত পড়তে পারছেন। তিনি বলেন, ‘ আমি ঠিক তখন বুঝতে পারিনি কেন সালাত ছেড়ে দিয়েছিলাম, ১০ বছর আমি সালাত পড়তে পারিনি, এখন বুঝতে পারছি সেটা ছিল যাদুর কারণে। ’

এ সমস্যার পাশাপাশি ভাইয়ের আরও বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে। তার Anxiety, phobia ইত্যাদি সমস্যা ছিল, সেগুলোও সমাধান হয়েছেন।

যাদুগ্রস্থ একজন ভিক্টিম জীবনে ৫ টি মূল্যবান নিয়ামত থেকে বঞ্চিত হয়:

১. ঘুম। কোন কারণ ছাড়াই ঘুম আসেনা, ওষুধ খেয়েও ঘুম হয় না।
২. সুস্থতা। সার্বক্ষণিক অসুস্থ ফিল করে অথবা একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে।
৩. অন্তরের প্রশান্তি। অন্তরে এক ধরণের অস্থিরতা ( Anxiety) বিরাজ করে, কোন কিছুতেই স্বস্তি আসে না।
৪. দ্বীন-ইসলাম। দিনে দিনে দ্বীন-ঈমানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, গাফলতি দিনে দিনে বৃদ্ধি পায়
৫. রিযক। যাদুগ্রস্থ একজন ভিক্টিম তার জীবনে বিয়ে, চাকরি, ব্যবসা,সন্তান, পারিবারিক-ভালোবাসা ইত্যাদি থেকে বঞ্চিত হয়। এসব রিযক অর্জনে যাদু বাধা হিসেবে কাজ করে।