
জ্বিনের বদনজর - চিকিৎসা
আপনি শুয়ে আছেন! হঠাৎ মনে হলো কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে ( Paranoid Perception) অথবা মনে হলো কেউ আপনার দিকে তাকিয়ে আছে বা আপনাকে ফলো করছে ( Paranoid Delusion) এসব হওয়ার মূল কারণ হলো জ্বিনের বদনজর।
আমাদের সমাজে আমরা মানুষের বদনজর ভয়াবহতা সম্পর্কে জানি৷ কিন্ত আমরা কি জানি! জ্বিনের বদনজর এর চেয়েও বেশি ভয়ংকর!
ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন, “ জ্বিনের বদনজর বর্শার অগ্রভাগের চেয়েও অধিক ধারালো। ” [ যাদুল মা'আদ ]
অর্থাৎ জ্বিনের বদনজরের ভয়াবহতা এত বেশি যে তা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। বর্শার অগ্রভাগ যেভাবে একজন মানুষের প্রাণহানি ঘটায়, তেমনি বর্শার অগ্রভাগের চেয়েও ধারালো এই বদনজরও মানুষের মৃত্যুর কারণ হয়।
উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার ঘরে একটি বালিকা দেখলেন, যার মুখমণ্ডলে জ্বিনের বদনজরের কাল দাগ। তা দেখে তিনি বলেনঃ তাকে রুক্বইয়া কর, কেননা তার জিনের বদনজর লেগেছে।” [ বুখারীঃ ২০১০/১৭১ ]
চিকিৎসা:
বদনজরের সবচেয়ে কার্যকরী চিকিৎসা হলো রুকইয়ার গোসল করা।
রুকইয়া গোসলের পদ্ধতি:
“একটি বোতলে পানি নিন, এরপর- ক. সুরা আ’রাফ ১১৭-১২২ খ. ইউনুস ৮১-৮২ গ. সুরা ত্বহা ৬৯নং আয়াত ঘ. এরপর সুরা ফালাক, সুরা নাস – সব ৩বার করে পড়ুন আর ফুঁ দিন। এই পানি থেকে দুই বেলা আধা-গ্লাস করে খাবেন, আর প্রতিদিন গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন। ”
উক্ত পদ্ধতি ৭ দিন ফলো করলে আল্লাহর ইচ্ছায় সুস্থতা লাভ করা সম্ভব।