কারণ ছাড়া মন খারাপ, কান্না আসা

কারণ ছাড়া মন খারাপ, কান্না আসা

Abdur Rahman
২৫ জুন, ২০২৬
Evil eye

১. অনেকদিন হলো পরিবারের সদস্যদের সাথে বসে গল্পগুজব হয় না। উইকেন্ডে সবাই একসাথে বসলেন গল্প করতে। সবাই বেশ হাসি-মজাক করছে। কিন্তু হঠাৎ কোন কারণ ছাড়াই আপনার খুব মুড সুইং হলো, মন খারাপ হলো ভীষণ। অপররুমে গিয়ে একাকি কান্নাও করলেন কিছুক্ষণ। কিন্তু ঠিক কেন আপনার এমনটা হলো, আপনি জানেন না।

২. প্রতিদিন বিকেল হলেই মনটা খুব খারাপ হয়ে যায়, বিষণ্ণতা নেমে আসে, কান্না করলেই মনে হয় যেন আরাম পান। বিকেল হলেই কেন মন খারাপ হয়! ভাবলেন থাইরয়েড ইস্যু কিনা, টেস্টও হলো কিন্তু মেডিকেল রিপোর্ট নর্মাল। ফলে মন খারাপ আর কান্নার এই কারণ আজও খুঁজে পাননি।।

৩. অনেক দিন পর বন্ধুরা মিলে বাইরে ঘুরতে বের হয়েছেন । সবাই ছবি তুলছে, হাসছে, গল্প করছে। বাইরে থেকে আপনি একদম স্বাভাবিক — এমনকি হাসছেনও । কিন্তু হঠাৎ মনে হলো ভেতরটা একদম ফাঁকা। যেন কোথাও তোমার জায়গা নেই। সবাই পাশে থেকেও এক অদ্ভুত একাকীত্ব কাজ করছে,চোখের কোনে পানি জমেছে। কিন্তু এর পিছনে নেই কোন কারণ।

৪. রাতে ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ একটা অজানা দুঃখবোধ কাজ করছে। সারাদিন মোটামুটি ভালোই কেটেছে, বিশেষ কিছু ঘটেনি। কিন্তু বিছানায় শুয়ে থাকতে থাকতে মনে হয়, “সবকিছু ঠিক আছে, তবু কেন যেন ভালো লাগছে না।” চোখে পানি চলে এসেছে আপনার , মন কেমন একটা ভারী হয়ে থাকে। পরের দিন সকালে উঠে আবার সবকিছু স্বাভাবিক।


উপরের ঘটনাগুলো মত করে যদি আপনারও এমন অবস্থা হয় তবে বুঝে নিতে হবে আপনি জ্বিন ও মানুষের বদনজরে আক্রান্ত।

এ সমস্যার সমাধান আমরা ৩ টি বলব ইন শা আল্লাহ

১. ওয়াশরুমে ট্যাপ এর নিচে একটি বালতি রেখে, ট্যাপ অযু করতে হবে প্রথমে , অযুর সেই পানি দিয়ে সুস্থতার নিয়তে গোসল করা। ৭ দিন এভাবে করা।

২. সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, ইখলাস, ফালাক এবং নাস ৩ বার করে একটি বালতিতে ফু দিয়ে ওই পানি দিয়ে গোসল করা। ৭ দিন এভাবে করা।

৩. শাইখ খালিদ আল হিবশির বদনজর এর রুক্বইয়া শুনা। ৭ দিন এভাবে শুনা।