
মন খারাপের দিনগুলো দীর্ঘস্থায়ী না হোক
মন খারাপের সময়গুলোতে আমরা যদি এমন কাউকে সাথে পাই, যাকে সব দু:খ-কষ্টের কথাগুলো মন খুলে বলা যায় , যে আমার কষ্টগুলো আমার মত করে উপলব্ধি করে, তবে মন খারাপ অনেকখানিই কমে যায়।
আচ্ছা! বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার চেয়ে কে এমন আছে যে, যিনি আপনার কথাগুলো নিখুঁতভাবে শুনবেন! আপনাকে সান্ত্বনা দিবেন! আপনার মন ভালো করে দিবেন! না, কেউ নেই।
কিভাবে আল্লাহর সাথে কথা বলবেন! আল্লাহর সাথে কথোপকথনের ৩ টি পদ্ধতি রয়েছে।
ক. সালাত আদায়। সালাতে আপনি মূলত আল্লাহর প্রশংসা করেন , তার নিকট দুয়া করেন, তার সবচেয়ে নিকটবর্তী হয়ে যান, আপনি এ কথা বলেন, “ আল্লাহ আপনি সবচেয়ে বড়।” যেন আপনি এ কথা বলছেন আপনার নিকট আমার দু:খ-কষ্ট দূর করা অতি সহজ। কেননা আপনিই সবচেয়ে বড়, সবকিছুর উপর ক্ষমতাবান।
খ. দুয়া। এ পদ্ধতিতে, আপনার চোখের পানি এবং কাকুতিমিনতির মাধ্যমে সব দু:খ-কষ্টগুলো বের হয়ে যাবে। আল্লাহকে সব দু:খ-কষ্টের মন খুলে বলুন।
গ. অর্থ সহ কুরআন তিলওয়াত। এ পদ্ধতির মাধ্যমে কুরআনের পাতায় পাতায় আল্লাহ আপনাকে কিভাবে সান্ত্বনা দিয়েছেন সেটা আপনি টের পাবেন। আপনি এ কথা উপলব্ধি করতে পারবেন যে, পৃথিবীর সব মোটিভেশনাল স্পিকার এর কথা আর বই এর চেয়ে কয়েকগুণ বেশি মোটিভেশান আছে এই কুরআনে। আপনার মনে হবে যেন, আয়াতের এই কথাটি যেন আপনার জন্যই নাজিল হয়েছে।