নিজের উপর নিজের বদনজর লাগলে করণীয়

নিজের উপর নিজের বদনজর লাগলে করণীয়

Abdur Rahman
২১ জুন, ২০২৬
Evil eye

রান্না খুব ভালো পারেন আপনি। টেস্টও খুব ভাল হয়। কিন্তু এমনটা প্রায়ই হয়, আপনি যখন নিজের রান্না দেখে নিজে মুগ্ধ হয়ে যান, এরপর থেকেই রান্নাবান্না খারাপ হতে শুরু করে, পূর্বের সেই স্বাদ আর ফিরে আসে না। অথবা রান্নাবান্না করতে গেলেই কেমন যেন অসুস্থ হয়ে পড়েন। একইভাবে আপনি মাঝেমধ্যে আয়না দেখে নিজেকে সুন্দর মনে করলে, মনে - মনে কেবল ভাবলেন আজ সুন্দর লাগছে আপনাকে। এরপর থেকেই চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, চেহারায় ব্রণ হয় অনেক। এর মূল কারণই হলো নিজের বদনজর নিজের উপর লাগা।

নিজের বদনজর নিজের উপর লাগা থেকে যেভাবে বাচবেন এবং বদনজর লেগে গেলে করনীয়:

ক. প্রত্যেক ভালো কাজে আবশ্যিকভাবে ‘ মা শা আল্লাহ ’ বলবেন অথবা বারাকাহ এর দুয়া করবেন। এটাই নিজের বদনজর থেকে নিজে বাচার মৌলিক উপায়।

খ. প্রতিদিন সকাল-সন্ধ্যায় আযরকারমূহ আদায় করবেন। ‘ হিসনুল মুসলিম ’ এপসটি আপনার ফোনে ডাউনলোড করে নিন। সেখানে বিস্তারিত সকাল-সন্ধ্যার যিকরসমূহ রয়েছে।

গ. ট্রিটমেন্ট : বদনজর লেগে গেলে, বদনজর ধ্বংসের নিয়তে নিজের অযুর পানি দিয়ে নিজে গোসল করে নেবেন। পদ্ধতি: প্রথমে নিয়ত করবেন ‘ হে আল্লাহ আমার কাজের উপর আমার যে বদনজর লেগেছে তা আপনি এই অযুর পানির গোসলের মাধ্যমে ধ্বংস করে দিন’। অত:পর ওয়াশরুমে গিয়ে ট্যাপ এর নিচে বালতি রেখে,ট্যাপ ছেড়ে অযু করবেন। অত:পর অযুর যে পানি বালতিতে জমা হবে সে পানি দিয়ে গোসল করে নেবেন। ইন শা আল্লাহ বদনজর পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।