
শিশুদের উপর বদনজর লাগলে করণীয়
বাচ্চাদের উপর খুব দ্রুত বদনজর লাগার পিছনে কয়েকটি কারণ রয়েছে।
১. বাচ্চারা দেখতে সুন্দর হয়।
২. বাচ্চাদের ইমিউন সিস্টেম প্রাপ্ত বয়স্ক মানুষের চেয়ে যথেষ্ট দূর্বল থাকে।
৩. বাচ্চা আগেই থেকেই যাদুতে আক্রান্ত যেকারণে খুব দ্রুত বদনজর লেগে যায়।
৪. বাচ্চার ফিতরাত অধিক প্রভাবিত হওয়ার ফিতরাত।
৫. পিতা-মাতা বা পরিবারের সদস্যরা বাচ্চাদের ভাল এক্টিভিটি দেখলে ‘ মা শা আল্লাহ’ না বলা। বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মা ও পরিবারের বদনজর বাচ্চাদের উপর লেগে থাকে।
৬. বাচ্চার সমস্যা তার মায়ের সাথে কানেক্টেড। অর্থা সে ‘সিহরুল মাউরুস’ এ আক্রান্ত। এ ধরণে বাচ্চারা অতি দ্রুত বদনজর এ আক্রান্ত হয়।
বাচ্চার উপর বদনজর এর মৌলিক ৫ টি লক্ষণ:
১. কোন কারণ ছাড়াই খাওয়ার প্রতি প্রচন্ড অনিহা এবং অনাগ্রহ।
২. অস্বাভাবিক জেদ এবং অতিরিক্ত কান্নাকাটি
৩. ADHD এর সমস্যা হওয়া। প্রচন্ড অস্থিরতা ও দুষ্টোমি করা। ঘর থেকে সব জিনিসপত্র বের করে ফেলা, ভাংচুর করা।
৪. অকারণে ভয় পাওয়া এবং রাতে ঘুমের মধ্যে কান্না করে ওঠা।
৫. অটিজমে আক্রান্ত হওয়া অথবা স্পেশাল চাইল্ড বাচ্চাদের বিভিন্ন বৈশিষ্ট্য দেখা দেওয়া।
.
বাচ্চাদের উপর বদনজর লাগলে করনীয়:
ক. যেহেতু অধিকাংশ ক্ষেত্রে বদনজর পরিবারের সদস্যদেরই লেগে থাকে। তাই পরিবারের সকল সদস্যের অযুর পানি সংগ্রহ করে বাচ্চাকে গোসল করানো। বদনজর এর চিকিৎসায় এই ওযুর পানির গোসল একেবারে সহীহ হাদীস থেকে প্রমাণিত।
খ. টানা ৩ দিন বাচ্চার মা তার মাথায় হাত দিয়ে ২০ মিনিট রুক্বইয়া করবেন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, নিসার ৫৪ নং আয়াত, সূরা ইউসুফ এর ৬৭ নং আয়াত, ফালাক এবং নাস বার বার পড়বে এবং বাচ্চার গায়ে থুতু মিশ্রিত ফু দিবে। এক্ষেত্রে মা বিশেষভাবে নিয়ত করবেন তার সাথে কানেক্টেড সমস্যা যেন আল্লাহ সলভ করে দেন।
গ. একটি পানির বোতল, একটা ছোট্ট অথেনটিক মধু এবং অলিভ ওয়েল নিতে হবে। অত:পর ‘খ’ নং এ উল্লেখিত আয়াতগুলো কয়েকবার পড়ে পানি,মধু এবং অলিভ ওয়েলে ফু দিন। অত:পর প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর পানি এবং মধু খাওয়ান। আর গোসলের পর এবং ঘুমাতে যাওয়ার পূর্বে অলিভ ওয়েল পুরো শরীরে মেখে দিন। এ পদ্ধতিও ৩ দিন ফলো করুন।
.
এই সাজেশন ফলো করলে, আপনার বাবুর মধ্যে আপনি অনেক চেঞ্জ লক্ষ্য করবেন ইন শা আল্লাহ । আর আমাদের দুয়ায় স্মরণ রাখতে ভুলবেন না।