
স্বপ্নে উপর থেকে পড়ে যেতে দেখা
স্বপ্নে উপর থেকে পড়ে যেতে দেখা, সিড়ি থেকে পড়ে যেতে দেখা, পাহাড় থেকে পড়ে যেতে দেখা, খাট থেকে পড়ে যেতে দেখা । অত:পর শরীর ঝাকি দিয়ে ঘুম ভেঙ্গে যাওয়া। এটা মূলত হয় অধিক পরিমাণে বদনজরে আক্রান্ত হওয়ার কারণে।
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কোন ব্যক্তির যখন নজর লাগে তখন এত বেশি প্রভাবিত হয় যে, সে যেন কোন উচু স্থানে চড়ল অতঃপর কোন নজর দ্বারা হঠাৎ করে নীচে পড়ে গেল। [ শায়খ আলবানী সহীহ বলেছেনঃ ৮৮৯ ]
অন্যত্র বলেন, “ বদ নজর সত্য। তা যেন মানুষকে উপর থেকে নীচে ফেলে দেয়। [ ইমাম আহমদ ও তাবারানী আলবানী হাসান বলেছেনঃ ১২৫০ ]
প্রায়ই এ ধরণের স্বপ্ন দেখার অর্থ হলো আপনার রিযক, বিয়ে, সফলতা সকলকিছুর উপর বদনজর রয়েছে, যার কারণে প্রায় সকল কাজেই এক ধরণের তা'তিল বা বাধা অনুভূত হয়। যা কিছুই করতে চান তাতেই বাধা তৈরি হয়। কাজগুলো হয়েও হয় না। সহজ কাজ করতে ঘন্টার পর ঘন্টা এমনকি কয়েকদিনও লেগে যায়। এ ধরণের পরিস্থিতিতে রুক্বইয়া শারইয়্যাহ হলো সমাধান।