
জ্বিনদের বসবাসের জায়গাসমূহ
Abdur Rahman
২৬ সেপ্টেম্বর, ২০২৬
Jinn
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহ. বলেন, নাপাকির স্থানগুলো যেমন : গোসলখানা, টয়লেট, গোবরের স্তুপ, ডাস্টবিন, কবরস্থান ইত্যাদিতে তাদের পাওয়া যায়।
কবরস্থান প্রসঙ্গে হযরত আবু সাইদ খুদরী রা. থেকে বর্ণিত হাদীসে এসেছে, নবীজি বলেন, 'কবরস্থান এবং গোসলখানা ছাড়া পুরো পৃথিবীই নামাযের স্থান।'
জিনদের আবাসস্থলের আলোচনায় শাইখুল ইবনু তাইমিয়া রহ. বলেন, ওরা কবরস্থানে থাকে। কেননা কবরস্থান শিরকের মাধ্যম। কবরস্থান শয়তানেরও আবাসস্থল। যারা জাদুকর হতে চায় শয়তান তাদের দীর্ঘদিন কবরস্থানে থাকতে বলে। সেখানেই সে তাদের কাছে বারবার আসা যাওয়া করে এবং বলে কোনো মৃতের কবরের মাটি খেতে।
[ মাজমু আল ফাতওয়া, ১৯/৪১ ]