যেসব কারণে জ্বিন মানুষের উপর আছর করে

যেসব কারণে জ্বিন মানুষের উপর আছর করে

Abdur Rahman
২৪ মে, ২০২৬
Jinn

যেসব কারণে শাইত্বান মানুষকে আক্রমন,পজেস,আছর করেঃ

১, প্রতিশোধ: শাইত্বান মানুষকে আছর করে তাকে ক্ষতি করার চেষ্টা করে প্রতিশোধ, এই মনে করে যে অই ব্যক্তি তাকে ইচ্ছাকৃত ভাবে কষ্ট দেয়ার চেষ্টা করেছিলো।

যেসকল ক্ষেত্রে শাইত্বানের উপর ক্ষতিগুলো হয়ঃ
ক. হাম্মামখানায় গরম পানি ঢেলে দেয়া আল্লাহর নাম ব্যতীত।
খ. গর্তে বা পোকামাকড়, পিপড়ার আবাসস্থলে প্রস্রাব করা।
গ. কোনো পশুকে কষ্ট দেয়া বা ক্ষতি করা। যেমন- বিড়াল, কুকুর।
ঘ. ঘরবাড়িতে সাপ দেখে হত্যা করা (তিনবার যেতে বলবে। না গেলে হত্যা করা যাবে)।
ঙ. হাম্মামে চিল্লানো, গান গাওয়া, কিংবা কুরআন তিলাওয়াত করা।
চ. উচু স্থান থেকে আল্লাহর নাম না নিয়ে লাফিয়ে পড়া কিংবা এমন জায়গায় পড়ে যাওয়া যেখানে কোনো জিন ঘুমিয়েছিল কিংবা গাফিল ছিলো।
ছ. কুপে বা কোনো প্রান্তরে পাথর নিক্ষেপ করা আল্লাহর নাম না নিয়ে এবং এতে জিন আঘাতপ্রাপ্ত হলে।
জ. যাদুর কিতাব পড়ে জিন উপস্থিত হলে।
ঝ. আল্লাহর নাম না নিয়ে পোকামাকড়ের উপর কীটনাশক বা ওষুধ স্প্রে করা।

পরোক্ষভাবে প্রতিশোধ

যদি এমন হয় যে অই জিন শাইত্বান উক্ত ব্যক্তিকে আক্রমন করে ক্ষতি করতে না পারে অই ব্যক্তির মাসনুন আযকার এর কারণে, কিংবা হিফাজতের কারণে, সেই ক্ষেত্রে শাইত্বান (আল্লাহর ইচ্ছায়) অই ব্যক্তির ঘনিষ্ট কিংবা কাছের কারো উপর প্রভাব বিস্তার করে, যেমন, অই ব্যক্তির স্ত্রী থাকলে তাকে আক্রমন করে তার বিরুদ্ধে প্রতিশোধের জন্য।

২, কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে মারাত্মক গাফেল হয়ে গেলে। যেমন আল্লাহ বলেন,


"43:36
★ وَ مَنۡ یَّعۡشُ عَنۡ ذِکۡرِ الرَّحۡمٰنِ نُقَیِّضۡ لَہٗ شَیۡطٰنًا فَہُوَ لَہٗ قَرِیۡنٌ ★
আর যে পরম করুণাময়ের যিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী।"

৩, কোনো জিন কোনো মানুষকে পছন্দ করলে কিংবা তার প্রতি আসক্ত হলে। এবং এই ক্ষেত্রে উক্ত ব্যক্তির সৌন্দর্য ধার্তব্য নয়।

৪, কাউকে যাদু করলে উক্ত ব্যক্তি যাদুগ্রস্থ হবার ফলে শাইত্বান আক্রমন করে কিংবা পজেস করে।

৫, কেউ কাউকে বদনজর দিলে কিংবা হিংসা করলে শাইত্বান মা'ইউন(আক্রান্ত) ব্যক্তির শরীরে প্রবেশ করে তাকে ক্ষতি করে কিংবা বদনজরের কারণ কে ফলায় দেয়। (যে কারণে বদনজর দেয়া হয় শাইত্বান অই ক্ষেত্রে কাজ করে)

الرقيه الشرعيه- مسعد حسين محمد. ص ٧٩-٨٠
أسباب اقتران الشيطان بالانسان

কিছু কথাঃ তবে এসব ক্ষেত্রে ৪ এবং ৫ সব চাইতে বেশি ঘটে। বাকিগুলো হয় না বললেই চলে। আরো কিছু পয়েন্ট এড করা যায়ঃ

৬, বংশের কেউ জিন যাদুতে আক্রান্ত হলে, বাবা বা মা আক্রান্ত হলে সন্তানের শরীরে প্রবেশ করে, কিংবা কেউ কবিরাজ হলে, জিন পাললে তার ববংশপরম্পরায় শাইত্বান আছর করতে থাকে

৭, কেউ সুস্থতার জন্য কোনো কবিরাজ, ওঝার কাছে গেলে।