ঘুমের শুরুতেই শরীর ঝাঁকুনি দিয়ে পড়ে যাওয়া - হিপনিক জার্ক

ঘুমের শুরুতেই শরীর ঝাঁকুনি দিয়ে পড়ে যাওয়া - হিপনিক জার্ক

Abdur Rahman
২৪ মে, ২০২৬
Jinn

সবে বিছানায় শুয়েছেন, চোখ দুটি বুজে আসার সাথে সাথেই, আপনি হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছেন। কখনও আকাশ থেকে, আবার কখনো পাহাড় থেকে। ঘুমে মগ্ন থাকা অবস্থায় নিজেকে ধরে রাখতে পারছেন না। পুরো শরীরটা ঝাঁকুনি দিয়ে আপনি জেগে উঠলেন। স্বপ্ন অথবা কল্পনা, যাই হোক না কেন কয়েক মুহূর্তের জন্য নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আবারো বাস্তবে ফিরে আসা। এমনটা সবারই হয়। একবার বা একদিন নয়, ঘনঘনও হতে পারে। ঘুম ভাঙলে কারও কারও মনে থাকে, কেউ আবার ভুলে যান। বিজ্ঞানীরা এই সমস্যাকে (জার্ক বা হেঁচকা) বলছেন ‘হিপনিক জার্ক’। এই জার্ককে স্লিপ স্টার্ট, স্লিপ টুইচ, মায়োক্লোনিক জার্ক, নাইট স্টার্ট নামেও ডাকা হয়। এই হিপনিক জার্ক নিয়ে এক-একজনের অভিজ্ঞতা এক একরকম। দ্রুত হূত্স্পন্দন, দ্রুত শ্বাস, ঘাম এবং কখনো কখনো ‘শক’ বা শূন্যে পড়ে যাওয়ার মতো এক অদ্ভুত সংবেদনশীল অনুভূতির সাথে সম্পর্কিত। স্বচ্ছ স্বপ্নের অভিজ্ঞতা বা হ্যালুসিনেশনও হতে পারে। তবে, সব ক্ষেত্রেই একটা জায়গায় মিল রয়েছে। মনে হয়, পড়ে যাচ্ছি। হিপনিক জার্ক সাধারণত ঘুমের মধ্যেই ঘটে।

হিপনিক জার্ক (hypnic jerk) এর মূল কারণই হলো জ্বিন দ্বারা পসেজড হওয়া। ব্যক্তির ওপর জ্বিন এর বদনজরের প্রভাব যখন বেশি থাকে তখন সাধারণত হিপনিক জার্ক হয়ে থাকে।

রুকইয়ার মাধ্যমে এ সমস্যা থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব। এটি একটি পরিক্ষিত বিষয়। রুক্বইয়া ট্রিটমেন্ট নেয়ার পাশাপাশি ঘুমের পূর্বের মাসনুন দুয়া এবং যিকরগুলা নিয়মিত করার মাধ্যমেও এ সমস্যা থেকে পুরোপুরি মুক্তি সম্ভব।