জ্বিন ও এনাটমি

জ্বিন ও এনাটমি

Abdur Rahman
২৩ জুন, ২০২৬
Jinn

জ্বিনরা এনাটমি সম্পর্কে আমাদের চেয়ে অনেকক্ষেত্রে ভাল জানে। একারণে তারা গুরত্বপূর্ণ অর্গানগুলোতে প্রভাব বিস্তার করে। Chest বা বুক তেমনই গুরুত্বপূর্ণ যায়গা। জ্বিন বুকে প্রচুর আইন-হাসাদ,গিট দিয়ে বেশ কয়েকটা সমস্যা তৈরি করে।

• শ্বাসকষ্ট ( Suffocation)
• কফ সৃষ্টি, যা বুকে অথবা গলার কাছে এসে আটকে থাকে
• বুকে-পিঠে সংকীর্ণতা তৈরি করে ( stiffness)
• এজমা
• ফুসফুস ইনফেকশন
• বুক ধড়ফড় ( Palpitation)
• ভয় ( Phobia)
• অস্থিরতা ( anxiety)
• ওয়াসওয়াসাতুল কাহরি (OCD)
• প্যানিক এটাক ( Panic Attack)

৩ পদ্ধতির ট্রিটমেন্টে উক্ত সমস্যাগুলো থেকে সুস্থতা সম্ভব ইন শা আল্লাহ।

১. প্রত্যেক সালাতের পর বুকে হাত রেখে সূরা ইনশিরাহ, সূরা ত্বহার ২৫ নং আয়াত, সূরা ফালাক কমপক্ষে ৩ বার পড়া। নিয়ত হলো আল্লাহ যেন বুকে থাকা সমস্ত আইন-হাসাদ এবং গিট ধ্বংস করেন।

২. একটা অলিভ ওয়েলে সূরা ইনশিরাহ, সূরা ত্বহার ২৫ নং আয়াত , সূরা আরাফ এর ১১৭-১২২, সূরা যিলযাল ৩ বার অথবা ৭ বার পড়ে অলিভ ওয়েলে ফু দিতে হবে। অত:পর প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং গোসলের পর অলিভ ওয়েলটা বুকে হালকা প্রেসার দিয়ে ১ মিনিট মাখতে হবে।

৩. এক লিটার পানি নেবেন, অত:পর তাতে ২ নং এ উল্লেখিত আয়াতগুলো পড়ে ফু দেবেন। অত:পর এই পানি পুরোটা খেয়ে বুক থেকে সমস্ত আইন-হাসাদ গিট বের হওয়ার নিয়তে বমি করতে হবে। উইলিংলি বমি না হলে গলায় আঙ্গুল দিয়ে প্রেসারাইজ করে বমি করতে হবে। বমির মাধ্যমে বুকে জমে থাকা গিট,আইন-হাসাদ মূলত কফের মাধ্যমেই বের হয়ে আসবে ইন শা আল্লাহ।

উক্ত সাজেশন ৭ দিন ফলো করুন ইন শা আল্লাহ।