parasomnia একটি জ্বিন-ঘটিত সমস্যা

parasomnia একটি জ্বিন-ঘটিত সমস্যা

Abdur Rahman
২৩ জুন, ২০২৬
Jinn

এ রোগের সিম্পটম
১. ঘুমের মধ্যে হাটা (sleepwalking)।
২. ঘুমের মধ্যে কথা বলা (sleeptalking)।
৩. পেশেন্টের রাতের এক্টিভিটির কিছুই সকালে মনে না থাকা।
৪. ঘুমের মধ্যে চিৎকার করা, ভয় পাওয়া, ঘুম উঠে যেয়ে বসে যাওয়া অথবা দাড়িয়ে যাওয়া (Sleep Terrors)
৫. দ্রুত শ্বাসপ্রশ্বাস, অস্থিরতা (Anxiety & suffocation)
৬. ঘুম থেকে ওঠার পর মাথা কাজ না করা, এলোমেলো আচরণ করা ( Confusional Arousals)।
৭. ঘুমের মধ্যে লাথি দেয়া অথবা হাত দিয়ে আঘাত করা।
৮. স্বপ্নে ভয়ংকর স্বপ্ন দেখা।
৯. স্বপ্নে খাবার খাওয়া।
১০. প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও বিছানায় পেশাব করা।

কেইস স্টাডি ০১: যাত্রাবাড়ী থেকে ভিক্টিম আমাদের সেন্টারে এসেছিলেন। সমস্যা হলো, রাতে দুয়া আযকার করে ঘুমাতেন ভিক্টিম। কিন্তু এরপরেও ঘুমের মধ্যে কথা বলতেন, এডাল্ট আচরণ করতেন কিন্তু সকাল হলে কিছুই মনে রাখতে পারতেন না এবং এমন আচরণ করেছেন তিনি তা অস্বীকার করতেন। তিনি আমাদের কাছে রুক্বইয়ার পর মাথা দুলতে শুরু করে, জ্বিন এক্টিভ হয়। পেশেন্টের এই সমস্যা এখন প্রায় হয়না বললেই চলে, তিনি যথেষ্ট সুস্থ আছেন এখন।

কেইস স্টাডি ০২: ক্লাস ৫ এ পড়ে সে। রাতে ঘুমানোর পর হঠাৎ ঘুম থেকে উঠে জানালার পাশে বসে থাকত। অনেক কবিরাজ দেখিয়েও এটার সমাধান হয়নি। আমরা জাস্ট এক সেশন রুক্বইয়া করেছি বাসায় গিয়ে, এরপর এ সমস্যা পরবর্তীতে আর হয়নি, আলহামদুলিল্লাহ।

এ ধরণের পেশেন্টরা রুক্বইয়াতে পরিপূর্ণ সুস্থ হচ্ছে।