
রাতের বেলা জ্বিনেদের ঔদ্ধত্য, বাঁচার উপায়
রাতের বেলা জ্বিনেদের ঔদ্ধত্য তূলনামূলক অনেক বেড়ে যায়, যেটা সূরা ফালাকে আল্লাহ তা'আলা স্পষ্ট করেছেন। যার ফলে অধিকাংশ যাদুর পেশেন্টই আসরের পর অথবা সন্ধ্যা নামলেই খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। কারও ওয়াসওয়াসা খুব বেড়ে যায়, কারও শরীর অবশের মত হয়েছে, কারও ভয় এবং অস্থিরতা বেড়ে যায়।
আসর বা মাগরিবের পর যাদের সমস্যা বেড়ে যায় তারা অবশ্যই সন্ধ্যার মাসনুন যিকর করবেন এবং নিয়মিত সুস্থতার নিয়তে সূরা মূলক পাঠ করবেন। ইন শা আল্লাহ যথেষ্ট ফায়দা পাবেন। সূরা মূলক কবরের অন্ধকার ফিতনা থেকে যেভাবে রক্ষা করবে, রাতের ফিতনা থেকেও একইভাবে রক্ষা করবে বি ইয নিল্লাহ।