
শ'য়তান ৩ দরজা দিয়ে আক্রমণ করে
১। প্রয়োজনের বেশি :
মানুষ যখন প্রয়োজনের চেয়ে বেশির পিছু ছুটে, তখন শ'য়তান এটাকে ব্যক্তির অন্তরে ঢোকার দরজা হিসেবে গ্রহণ করে। এটা থেকে বাঁচার উপায় হলো, মন খাওয়া দাওয়া, ঘুম, বিলাস আর আরাম-আয়েশ জাতীয় যা কিছু চায়, সব পূরণ করা যাবে না। যখন আপনি এই দরজা বন্ধ করে দিবেন, তখন শত্রুর আক্রমণ থেকে নিরাপদ থাকবেন।
২। গাফলতি :
যে আল্লাহকে স্মরণ করে, সে একটি মজবুত দুর্গের ভিতর চলে যায়। কিন্তু এরপর সে যদি গাফেল হয়ে পড়ে, দুর্গের দরজা খুলে যায় এবং শত্রুরা ঢুকে পড়ে। তখন ব্যক্তিকে বাঁচানো কঠিন।
৩। অহেতুক বিষয় :
যে জিনিসের সাথে তার কোনো সম্পর্ক নেই কিংবা যে বিষয়ে তার মাথা ঘামানোর প্রয়োজন নেই— এমন অহেতুক বিষয়ে যে নিজেকে জড়ায়, শ'য়তান তাকে পেয়ে বসে।
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহি.)
[সূত্র : আল-ফাওয়ায়িদ, ১/২৭৭]