
ওয়াসওয়াসার সাথে জ্বিনের কানেকশন
OCD /শুচিবায়ু এর সাথে কি জ্বিনের কানেকশন আছে? OCD বা শুচিবায়ুর পেছনে মূলত জ্বিন-শাইত্বানই দায়ী। আরবিতে OCD কে “ ওয়াসওয়াসাতুল কাহরি” বলা হয়।
কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ ۪ۙ﴿۴﴾الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ
অর্থ:( হে আল্লাহ) আমি আপনার কাছ্ব আশ্রয় চাই খন্নাস প্রকৃতির ( শাইত্বান) এর ওয়াসওয়াসা থেকে, যে শাইত্বান ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরে। [ সূরা নাস, আয়াত নং ৪/৫ ]
এছাড়া আল্লাহ বলেন,
“ فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ
অর্থ: অত:পর শাইত্বান তাদেরকে (আদম ও হাওয়া আ.) ওয়াসওয়াসা দিল। [ সূরা আরাফ, আয়াত নং ২০ ]
ওয়াসওয়াসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে বলেন, উসমান ইবনু আবূল আস (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ‘ ইয়া রাসুলাল্লাহ! শয়তান আমার এবং আমার সালাত ও কিরআতের মাঝে প্রতিবন্ধক হয়ে তা আমার জন্য এলোমেলো করে দেয়।’ তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওটা এক (প্রকারের) শয়তান যার নাম ’খিনযিব’। যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন (আউযুবিল্লাহ পড়ে) তার কবল থেকে আল্লাহর নামে আশ্রয় নিয়ে তিনবার তোমার বামদিকে থু থু নিক্ষেপ করবে। তিনি বলেনঃ পরে আমি তা করলে আল্লাহ আমা থেকে তা দূর করে দিলেন। [ সহীহ মুসলিম ]
এভাবে কুরআন ও হাদীসে অসংখ্য আয়াত ও হাদীস রয়েছে যার থেকে এটা সুস্পষ্টই হয় যে OCD হওয়ার পেছনে মূল দায়ী হলো শাইত্বান। কুরআনে আল্লাহ সূরা বাকারা'হতে এটা স্পষ্ট করেছেন যে, জ্বিনের স্পর্শে মানুষ পাগল বা মানসিক বিকারগ্রস্ত পর্যন্ত হতে পারে। মূলত OCD হলো মানসিক বিকারগ্রস্ত হওয়ার প্রাথমিক ধাপ।
বর্তমান Medical science জ্বিন-শাইত্বানের অস্তিত্বকে অস্বীকার করে। এবং তারা এটাও স্বীকার করতে নারাজ যে জ্বিন-শাইত্বান মানুষের উপর প্রভাব বিস্তার করে তার শারিরীক ও মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। অথচ একজন মুসলিমের প্রধান শত্রুই হলো শাইত্বান। Medical science শুচিবায়ু বা OCD হওয়ার পেছনে Genetical issue, Trauma or Neurotransmitter imbalance হওয়াকে দায়ী করে । আসলে এসবই OCD বা শুচিবায়ু তৈরি করতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে না,
বরং OCD হওয়ার পিছনে মূল কারণই হলো জ্বিন-শাইত্বানের তীব্র ওয়াসওয়াসা।