বিভিন্ন সমস্যার জন্য রুক্বইয়াহ পরামর্শ

বিভিন্ন সমস্যার জন্য রুক্বইয়াহ পরামর্শ

Abdur Rahman
২ আগস্ট, ২০২৬
Ruquyah

১. কবরে পুতে রাখা যাদুর সমস্যার জন্য সকাল-সন্ধ্যায় রুক্বইয়ার নিয়তে ৭ বার পড়ুন- সূরা যিলযাল।

২. পেটে থাকা যাদু ধ্বংসের নিয়তে প্রতিদিন রুক্বইয়ার নিয়তে পড়ুন- সূরা ওয়াকিয়া।

৩. মাথায় থাকা যাদু ধ্বংসের নিয়তে প্রতিদিন একবার রুক্বইয়ার নিয়তে পড়ুন - সূরা ক্বলম।

৪. জ্বিনকে জ্বালিয়ে দিতে প্রতিদিন একবার পড়ুন - সূরা হাক্কাহ

৫. যাদুকরের দিকে যাদুকে ফিরিয়ে দিতে প্রতিদিন সকাল-সন্ধ্যায় ৭ বার পড়ুন - সূরা মূলকের ১ম ৫ আয়াত।

৬. যাদুকর জ্বিন ও যাদুকর মানুষদের হত্যা করার নিয়তে প্রতিদিন ১ বার পড়ুন - সূরা তাওবা অথবা সূরা আনফাল।

৭. আশিক জ্বিনের হ্যারেস থেকে বাচতে প্রতিদিন পড়ুন - সূরা ইউসুফের ২৩-৩০ নং আয়াত পর্যন্ত।

৮. শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, বুকে চাপ লাগা, অত্যাধিক ভয়, অস্থিরতার জন্য প্রতিদিন সকাল-সন্ধ্যায় ৭ বার পড়ুন- সূরা ইনশিরাহ।

৯. ডিপ্রেশন হলে কয়েকবার পড়ুন - সূরা দোহা

১০. শরীরের ব্যাথা খুব বেশি হলে ব্যথাযুক্ত স্থানে হাত রেখে ৭-১৪ বার পড়ুন- সূরা ফালাক

১১. নিজের উপর বদনজরের আশঙ্কা হলে ২১ বার পড়ুন - সূরা কাহফ এর ৩৯ নং আয়াত।

১২. বাচ্চাদের যেকোনো সমস্যায় ৭ বার পড়ে ফু দিন- সূরা নূর আয়াত নং ৩৫, সূরা মু'মিনুন আয়াত নং ১১৮

১৩. ঘরে জ্বিনের উপস্থিতি টের পেলে ৭ দিন ঘরে আযান দিন এবং পড়ুন- সূরা সফফাতের ১ম ১০ আয়াত ও সূরা বাকারার শেষ ২ আয়াত।

১৪. বাচ্চাকাচ্চা কন্সিভ না হলে প্রতিদিন পড়ুন- সূরা মারইয়্যাম।

১৫. রিযকে বাধা দূর করতে প্রতিদিন মাগরিবের পর পড়ুন - সূরা ওয়াকিয়া।

১৬. বিয়েতে বাধা দূর করতে প্রতিদিন ২১ বার পড়ুন- সূরা কাসাস এর ২৪ নং আয়াত এবং সূরা ফুরকানের ৭৪ নং আয়াত।

Related Posts