ধনাঢ্য পরিবার যাদুতে আক্রান্ত্র হয়ে ঋণগ্রস্ত

ধনাঢ্য পরিবার যাদুতে আক্রান্ত্র হয়ে ঋণগ্রস্ত

Abdur Rahman
২ আগস্ট, ২০২৬
Ruquyah

৮/৯ কোটি টাকা দিয়ে ডেনমার্কে বাড়ি করেছিলেন। সম্পদের কোন অভাব ছিল না। দামি জামাকাপড় থেকে শুরু করে সবকিছুতেই আভিজাত্যের ছাপ ছিল। নিজেদের ব্যবসা বানিজ্যও বেশ ভাল চলছিল। হঠাৎ করেই তাদের একের পর এক মুসিবত আসতে শুরু করে। ব্যবসা থেকে শুরু করে সবকিছুই কেমন যেন থমকে যেতে শুরু করে। কিন্তু এসবের পেছনে কোন কারণ খুঁজে পাননি। একদিন তাদেরকে রুক্বইয়ার ব্যপারে পরামর্শ দেন তাদের এক শুভাকাঙ্ক্ষী। এরপরই স্পষ্ট হয় যে তারা যাদুতে এফেক্টেড। দু:খের বিষয় হলো যাদু তাদেরকে এমনভাবে ঋণগ্রস্ত করে দিয়েছে, শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন।

কয়েকদিন আগে এক বোন ডেনমার্ক থেকে কল করে তার বিস্তারিত হিস্ট্রি জানান। যাদুর ফলে তার পুরো পরিবারই ধ্বংসের পথে। অসুস্থতা, রিযকে বাধা, পড়াশোনায় বাধা ইত্যাদি নানান সমস্যা তৈরি হয়ে আছে। যাদু আসলে মানুষকে উপর থেকে আছাড় দিয়ে নিচে ফেলে দেয়। তার সহায়-সম্বলটুকুও কেড়ে নেয়।

দেশে থাকা তার মায়ের জন্য তিনি আমাদের থেকে রুক্বইয়া গ্রহণ করেছেন, ডায়াগনোসিস করে আমরা স্পষ্ট হয়েছি তাদের ফুল ফ্যামিলি যাদুতে এফেক্টেড।
মায়ের ট্রিটমেন্ট দেশে চলমান রয়েছে। আল্লাহ শিফা দিন। আমীন। যেহেতু তারা ডেনমার্ক থাকেন, তাই রিযকের সমস্যার জন্য অনলাইনে এপয়ন্টমেন্ট গ্রহণ করেছেন।

ধনাঢ্য পরিবার যাদুতে আক্রান্ত্র হয়ে ঋণগ্রস্ত | Prophetic Healing