পশু-পাখির উপর কি বদনজর লাগতে পারে?

পশু-পাখির উপর কি বদনজর লাগতে পারে?

Abdur Rahman
৭ আগস্ট, ২০২৬
Ruquyah

জ্বি পশু পাখির উপর বদনজর লাগতে পারে এমনকি এর প্রভাবে পশু-পাখি মারাও যেতে পারে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “বদনজর মানুষকে কবর পর্যন্ত আর উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয়!” (মুসনাদে শিহাব, হাদিস: ৯৯০, সহীহ আল জামে, হাদিস: ১২৪৯, সনদ হাসান)

এই হাদীস থেকে স্পষ্টই বুঝা যায় পশুর উপর বদনজর লাগার ফলে সে তীব্রভাবে অসুস্থ হয়ে মৃত্যুমুখী হয়ে যায়, যার ফলে দ্রুত তাকে জবাই করে পাতিলে তুলতে হয়।

প্রতি বছরই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি সুস্থ-সবল পশু হঠাৎ করে তীব্র অসুস্থ হয়ে মারা যায়। এ ধরণের ক্ষেত্রে আমরা শুধু চিন্তা করি পশুকে হয়ত স্টেরয়েড জাতীয় কোন কিছু পুশ করা হয়েছে, অথবা বড় কোন রোগ হয়েছে। কিন্তু বাস্তবতা হলো সবক্ষেত্রেই এটা হয় না। বরং অনেকক্ষেত্রেই এর পেছনে কারণ থাকে বদনজর।

বদনজর মানুষের ইচ্ছায় অনিচ্ছায় যেকোন বস্তুর উপর পড়তে পারে। কুরবানির মূল লক্ষ্য থেকে দূরে সরে আমরা যেহেতু পশু কিনে জেতার এক ধরণের অসুস্থ মানসিকতা নিজেদের মধ্যে ডেভেলপ করেছি, একারণে নিজের কেনা পশুর চেয়ে অন্যের কেনা পশুকে হৃষ্টপুষ্ট দেখলে আমাদের মধ্যে হিংসা তৈরি হয়, এই হিংসা থেকেই আসলে বদনজর তৈরি হয়। যা কিনা ( عين حاسده) তথা হিংসার বদনজর হিসেবে পশুর উপর পতিত হয়।
হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেন, “ বদনজরের মূল বিষয় হল কোন উত্তম বস্তুকে কোন নিকৃষ্ট চরিত্রের ব্যক্তি হিংসার চোখে দেখে । যার ফলে সেই মানুষ অথবা যে কোন প্রাণী, যে কোন ধরণের বস্তুর ক্ষতিসাধিত হয় । ” (ফতহুল বারীঃ ১০/২০০) আবার অনেকেই সুন্দর পশু দেখে বরকতের দুয়া করেন না। এতেও আইন মু'জাবা ( عين معجبه) তথা প্রশংসার বদনজর পতিত হয়।

বদনজর থেকে বাচার উপায় এবং বদনজর পতিত হলে প্রতিকার:

ক. কেউ কুরবানীর পশু দেখে প্রশংসার দুয়া না করলে। আপনি অবশ্যই এ দুয়াটি করবেন ‘ মা শা আল্লাহু লা কুউআতা ইল্লাহ বিল্লাহ’ নিজের সম্পদকে বদনজর থেকে বাচাতে এটি কুরআনি আমল, যা সূরা কাহফে বর্ণিত হয়েছে। এই আমল বদনজরকে ঠেকিয়ে দেবে ইন শা আল্লাহ।

খ. কুরবানীর পশুর যদি অস্বাভাবিক অসুস্থ হয়ে পড়ে অথবা খুব দ্রুত শুকিয়ে যায় তবে ধরে নিতে পারেন তার উপর বদনজর পতিত হতে পারে। একটা ছোট্ট পানির বোতল নিন, অত:পর তাতে সূরা কাহফ এর ৩৯ নং আয়াত, সূরা নিসার ৫৪ নং আয়াত, আয়াতুল কুরসী, সূরা ফালাক এবং নাস ৭/১৪/২১ বার পড়ে ফু দিন। অত:পর পশুর গায়ে প্রতিদিন সকাল-বিকেল এই পানি ভালভাবে ছিটিয়ে দিন ইন শা আল্লাহ।

Related Posts

বিভিন্ন সমস্যার জন্য রুক্বইয়াহ পরামর্শ

১. কবরে পুতে রাখা যাদুর সমস্যার জন্য সকাল-সন্ধ্যায় রুক্বইয়ার নিয়তে ৭ বার পড়ুন- সূরা যিলযাল।২. পেটে থ...

ধনাঢ্য পরিবার যাদুতে আক্রান্ত্র হয়ে ঋণগ্রস্ত

৮/৯ কোটি টাকা দিয়ে ডেনমার্কে বাড়ি করেছিলেন। সম্পদের কোন অভাব ছিল না। দামি জামাকাপড় থেকে শুরু করে সবক...

জ্বিন-যাদু পেশেন্টদের মানসিক শক্তি বৃদ্ধির উপায়

জ্বিন-যাদুতে আক্রান্ত ভিক্টিমরা মানসিকভাবে খুব বেশি দুর্বল হয়ে পড়ে। কেউ ওয়াসওয়াসায় অস্থির হোন, কেউ ব...

রুকইয়ার পর সাংসারিক প্রশান্তি

হাজবেন্ড ওয়াইফের ৩ বছর যাবত মারাত্মক ঝগড়া চলছে, আবেগ-অনুভূতি সব মিটে গিয়েছে এক প্রকার , হাজবেন্ড কোন...