জ্বিন-যাদু পেশেন্টদের মানসিক শক্তি বৃদ্ধির উপায়

জ্বিন-যাদু পেশেন্টদের মানসিক শক্তি বৃদ্ধির উপায়

Abdur Rahman
২ আগস্ট, ২০২৬
Ruquyah

জ্বিন-যাদুতে আক্রান্ত ভিক্টিমরা মানসিকভাবে খুব বেশি দুর্বল হয়ে পড়ে। কেউ ওয়াসওয়াসায় অস্থির হোন, কেউ বা মাত্রাতিরিক্ত ভয় পেয়ে যান, কেউ আবার খুব বেশি এনজাইটিতে ভুগেন, কারও আবার সুইসাইডাল থট আসে, রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না অথবা কেউ আবার মাত্রাতিরিক্ত ডিপ্রেশনে থাকেন।


মানসিক শক্তি বৃদ্ধি করতে প্রতিদিন আপনারা যে কাজগুলো করবেন

১. প্রতিদিন নূন্যতম ১০ আয়াত অর্থসহ কুরআন পাঠ করা। এটা একেবারে টনিক হিসেবে কাজ করবে ইন শা আল্লাহ। আপনার মানসিক শক্তি আবশ্যিকভাবেই উন্নত করবে।

২. প্রতিদিন নূন্যতম ১০০ বার ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধি পায়, এটা পরিক্ষিত আমল । একদম কুরআনি আমল।

৩. নিজেকে নিজে কাউন্সেলিং করা ( Self counselling) । এভাবে বলা: “ এ পরিস্থিতি আমি সামাল দিতে পারব। ” “আল্লাহ আমাকে সেভাবে সাহায্য করবেন যেভাবে পূর্বে সাহায্য করেছেন।” “ শয়তানের কৌশল খুবই দুর্বল, তাই সে একদিন অবশ্যই পরাজিত হবে। ” “ আল্লাহ আমাকে নিরাশ হতে নিষেধ করেছেন। ” এ বাক্যগুলো নিজেকে নিজে বলা। কেবল চিন্তা করা না বরং নিজ মুখে নিজেকে নিজে বলে কাউন্সেলিং করা।

৪. মানসিকভাবে দৃঢ় এমন মানুষদের সংস্পর্শে থাকা। এর ফলে মানসিকভাবে শক্ত হওয়া সম্ভব হয়।

৫. জ্বিন-যাদুর বিষয়ে আকিদাকে সঠিক করা। অনেকক্ষেত্রে সঠিক আকিদা পোষণ না করার কারণেই ভিক্টিমের মধ্যে মানসিক দুর্বলতা তৈরি হয়। যেমন একটি আকিদা হলো: আল্লাহর অনুমতি ব্যতীত কোন যাদু কাজ করতে পারে না।

৬. অন্তরের ৩ টি আমল উন্নত করা। ক. তাওয়াক্কুল। খ. সবর। গ. আল্লাহর প্রতি সুধারণা।

৭. মানসিক সমস্যা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে ভাল কাউন্সেলিং করতে পারেন এমন কারও থেকে কাউন্সেলিং গ্রহণ করা।